ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাইডেন-পুতিন বৈঠক অতঃপর যা বললেন বাইডেন

    বাইডেন-পুতিন বৈঠক অতঃপর যা বললেন বাইডেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত সাক্ষাতে মিলিত হয়েছেন। কয়েক ঘণ্টার বৈঠকে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা বৈঠক পরবর্তি সংবাদ সম্মেলনে জানিয়েছেন দুই নেতা।

    বাইডেন বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনকে আমার এজেন্ডা জানিয়েছি। এটি রাশিয়া বা কারোর বিরুদ্ধে নয়, এটি আমেরিকার জনগণের জন্য। আমেরিকান হিসেবে সব সময় মানবাধিকারের বিষয়টি আলোচনার টেবিলে থাকবে। তিনি মূলত সৌহার্দমূলক মনোভাব দেখিয়েছেন।

    তিনি বলেন, পুতিন জানেন যে পরবর্তী সময়ে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ বা সাইবার হামলা চালালে পরিণতি কী হতে পারে।

    কেন পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রয়োজন হলো এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি যা বলতে চাই তা যেন সঠিকভাবে পুতিনের কাছে পৌঁছায় এবং আমার বক্তব্যের যেন কোনো ভুল ব্যাখ্যা না আসে সেজন্যই সরাসরি বৈঠক করে পুতিনকে জানিয়েছি। আমি আমাদের মূল্যবোধ এবং অগ্রাধিকারগুলো পুতিনের কাছে সরাসরি উপস্থাপন করেছি। দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়েও কথা বলেছি যার মাধ্যমে বিশ্বও লাভবান হতে পারে।

    তারা খুব ভালো সময় কাটিয়েছেন উল্লেখ করে বাইডেন বলেন, আমি পুতিনের কাছে তালিকা দিয়েছি যাতে কোনোভাবেই এসব প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনা না ঘটে। তালিকায় জ্বালানি থেকে পানি খাতও রয়েছে। আমি মনে করি না যে পুতিন ঠান্ডা যুদ্ধ চান। পুতিনের সঙ্গে নিজের বয়সের ১০ প্রজন্ম পার্থক্য বলেও বাইডেন বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রকে সাইবার সক্ষমতায় ৬০-এর দশকে ফিরিয়ে নিয়ে যাওয়াটা ঠিক হবে না বলে পুতিনকে মনে করিয়ে দিয়েছেন বাইডেন। তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ