ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত করলো ইউপি সদস্য 

    স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত করলো ইউপি সদস্য 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে নাসির খান (৪৫) ও তার স্ত্রী নাজমা বেগম(৩৫) কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত নাসির খান বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে নলছিটি থানায় অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, সিদ্ধকাঠি ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত রকিব আলী খানের দুই ছেলে নাসির খান ও জাহাঙ্গীর আলী খানের মধ্যে পুকুরে ময়লা আবর্জনা ফেলানো নিয়ে ঝগড়া হয়। 

    এঘটনায় ওই ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম খান ছোট ভাই জাহাঙ্গীর খানের পক্ষ নিয়ে বড় ভাই ও তার স্ত্রীকে এলোপাথাড়ি পিটিয়ে হাত ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে।

     
    আহত নাসির খান অভিযোগ করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। গত মঙ্গলবার  দুপুর সাড়ে ১২টার দিকে আমার বাড়ির পাশে খেতে ছাগল নিয়ে আনন্দ বাজার হয়ে বাড়ি ফেরার পথে সেলিম মেম্বার ডেকে আমার ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় আমার চিৎকার শুনে স্ত্রী এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে। 

    এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সেলিম খান বলেন, পিটিয়ে আহত করার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাকে গালি দেয়ায় দু'একটি পিটান দিয়েছি। তার স্ত্রী আমাকেও ঝাড়ু দিয়ে পিটিয়েছে।

    নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ