ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে
  • মঠবাড়িয়ায় কলেজ ছাত্র হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

    মঠবাড়িয়ায় কলেজ ছাত্র হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে চার্জশিট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরাজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র রাহাত হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে। 

    অভিযুক্তরা হলো, সাব্বির খান, রফিকুল ইসলাম, রায়হান ওরফে রনি খান, আলাউদ্দিন খান, জাহিদ হাসান ওরফে জাহিদ বেপারী, শাওন মাল, শাওন মিয়া, আসাদুল হক ওরফে আসাদ ফরাজী এবং আব্দুর রহমান ওরফে নাদিম। 

    মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই রাসেল মোল্লা সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন অভিযুক্ত ২ নম্বর আসামি কারাগরে রয়েছে। অপ্রাপ্ত বয়সী ১ নম্বর আসামি ঘটনার পর থেকেই পলাতক। অন্যরা আদালতের জামিনে রয়েছে ।

    নিহত রাহাত হাওলাদার (১৯) উত্তর গুলিশাখালী গ্রামের শাহ জালাল হাওলাদারের ছেলে। সে ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজে অধ্যায়নরত ছিল। একই সাথে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলো। 

    জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র রাহাত নৌ-বাহিনীতে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিল।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় এক মাদ্রাসা ছাত্রীর সাথে রাহাতের বন্ধু তরিকুল ইসলাম শুভ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিকে আসামি সাব্বির খানও ওই ছাত্রীকে পছন্দ করত। 

    এ নিয়ে শুভ ও সাব্বিরের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। এরি প্রেক্ষিতে ২০২১ সালের ১৩ নভেম্ব রাহাতকে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা সাহা জালাল বাদি হয়ে ১৪ নভেম্বর মঠবাড়িয়া থানায় ১২ জন নামীয় ও ১০/১৫ জন অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

    মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, অধিকতর তদন্ত শেষে প্রাধমিক সাক্ষ্যর ভিত্তিতে ৯ জনের সংশ্লিষ্টতা থাকার প্রমান পাওয়ায় গত রোববার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ