ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে
  • শিক্ষকের স্ত্রীকে পিটিয়ে হত্যায় যুবলীগ নেতার যাবজ্জীবন

    শিক্ষকের স্ত্রীকে পিটিয়ে হত্যায় যুবলীগ নেতার যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে শিক্ষকের স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় যুবলীগ নেতা আল আমিন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

    সোমবার জেলা ও দায়রা জজ  মুহিদুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন। এ মামলায় চরনী পত্তাশী ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি অনিমেষ হালদারকেও আসামি করা হয়। 

    তিনি ২০২০ সালে হত্যাকাণ্ডের তিন মাস পর পিরোজপুর কারাগারে অসুস্থ হয়ে মারা যান। দণ্ডপ্রাপ্ত আল আমিন বাবু একই ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

    মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৭ জুলাই চরনী পত্তাশী গ্রামের শিক্ষক মধুসূদন হালদারের স্ত্রী গোলাপী রানীর কাছে টাকা দাবি করে অনিমেষ হালদার ও আল আমিন বাবু। 

    টাকা না দেওয়ায় তারা গোলাপী রানীর ঘরে ঢুকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পর শিক্ষক মধুসূদন হালদার প্রভাবশালীদের চাপে বাধ্য হয়ে অপমৃত্যুর মামলা করেন। কিন্তু ডাক্তারি পরীক্ষায় পিটিয়ে হত্যার প্রমাণ মিললে ৩১ জুলাই দু’জনের নামে হত্যা মামলা করেন।

    মামলার তদন্ত কর্মকর্তা ও ইন্দুরকানী থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, হত্যার দায় শিকার করে গ্রেপ্তার আল আমিন বাবু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ