ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • রাজাপুরে এক ট্রাক নিষিদ্ধ পলিথিনসহ তিনজন আটক

    রাজাপুরে এক ট্রাক নিষিদ্ধ পলিথিনসহ তিনজন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে এক ট্রাক (৬ টন) নিষিদ্ধ পলিথিনসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  শুক্রবার বিকেলে উপজেলার বাঘড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, রাজাপুরের কেওতা এলাকার আশরাফ আলী তালুকদারের ছেলে ওসমান তালুকদার (৩১), রাজাপুরের ঘিগাড়া এলাকার মোজাম্মেল হোসেন তালুকদারের ছেলে আবুল হোসেন তালুকদার (৩৬) এবং বরিশাল বাকেরগঞ্জের দুর্গাপুর এলাকার মুয়াজ্জেম হোসেন তালুকদারের ছেলে ইমরান হোসেন তালুকদার (২৪)।

    ডিবি পুলিশ জানায়, ঢাকা রহমতগঞ্জ থেকে রাজাপুরে যাচ্ছিল নিষিদ্ধ পলিথিন বোঝাই একটি ট্রাক। ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। 

    তাঁর নির্দেশে গোয়েন্দা পুলিশ শুক্রবার বিকেলে রাজাপুর উপজেলার বাঘড়ি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পলিথিন বোঝাই একটি ট্রাক জব্দ করেন তাঁরা। পলিথিন কারবারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।

    গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মনিরুজ্জামান বলেন,  ৬ টন নিষিদ্ধ  ঘোষিত পলিথিনসহ তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ