ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন অনুষ্ঠিত

    ঝালকাঠিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ডাকে গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। বিগত সংসদ নির্বাচনের আগে দেওয়া সংখ্যালঘুবান্ধব প্রতিশ্রুতিসমূহের বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসুচির আয়োজন করেন তাঁরা। 

    এতে ঐক্য পরিষদের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণঅনশন চলাকালে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট নির্মল চন্দ্র দে তরণী, সাধারণ সম্পাদক দুলাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা ও সাধারণ সম্পাদক তরুন কর্মকার। 

    ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। 

    কিন্তু বর্তমান সরকার দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে জানান ঐক্য পরিষদের নেতারা। তাই গণঅনশন থেকে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানানো হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ