ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

    ঝালকাঠিতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাড়ে চার হাজার পিস ইয়াবা বহনের দায়ে মো. কামাল হোসেনকে (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

    একই মামলায় লিটন মুন্সি নামের অপর একজনকে খালশ প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত কামাল হোসেন পলাতক ছিল। দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন চট্রগ্রাম জেলার হালি শহর এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

    আদালতের বেঞ্চসহকারী রুস্তম আলী খান জানান, ২০২০ সালের ১১ আগস্ট দিবাগত রাত দুইটার দিকে ঝালকাঠির রাজপুর উপজেলায় নৈকাঠি বাজারের ব্রীজের ওপরে অভিযান চালায় রাজাপুর থানা পুলিশ। 

    এসময় চার হাজার ৫১৭পিস ইয়াবাসহ কামাল এবং লিটন মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী এস.আই দিলীপ কুমার বাদী হয়ে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

    রাজপুর থানার এসআই আমিনুল ইসলাম ২০২০ সালের ১৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত ৯ জনের স্বাক্ষ্যগ্রহণ করে এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল ও আসামি পক্ষে মুসফিকুর রহমান বাবু মামলা পরিচালনা করেন।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ