ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • মঠবাড়িয়ায় অপহৃত স্কুল ছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার 

    মঠবাড়িয়ায় অপহৃত স্কুল ছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ৩ মাস ২০ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মামলার পলাতক প্রধান আসামি মূল অপহরণকারি তরিকুল ইসলাম (২০) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ইকরী গ্রামের আনসার মুন্সির ছেলে।

    মামলার বরাত দিয়ে বরিশাল র‌্যাব-৮ কর্মকর্তা জনান, মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী (১৫) কে বখাটে তরিকুল দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দেয়ার পাশাপশি উত্যক্ত করে আসছিলো। 

    গত ৩১ মে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনের জন্য মিরুখালী বাজরের একটি কেন্দ্রে রওনা হলে, পথিমধ্যে বখাটে তরিকুল ইসলামের নেতৃত্বে একদল অপহরণকারী ওই ছাত্রীকে জোর পূর্বক অপরহণ করে।

    এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে গত ১ জুন মঠবাড়িয়া থানায় বখাটে তরিকুল ইসলামকে প্রধান আসামি করে ৪ জন নামীয় ও অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

    মামলাটি থানা পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা ছায়া তদন্ত শুরু করে। আধুুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারির অবস্থান সনাক্ত করে র‌্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রাম শহর থেকে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও মূল অপহরণকারী তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। স্কুল ছাত্রী ও অপহরণকারী তরিকুল ইসলামকে বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

    মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, তরিকুল ইসলামকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগার প্রেরণ করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় কামাল মুন্সী নামে অপর এক  আসামিকে গ্রেপ্তার করা হয়েছিলো। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ