ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ভাসবে বঙ্গবন্ধুর মুখ

    নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ভাসবে বঙ্গবন্ধুর মুখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম দেখতে পাবে পৃথিবীর মানুষ। নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডটিতে এবার দেখা যাবে বাঙালি জাতির অবিসংবাদিত নেতার মুখ। বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন এর উদ্যোক্তা।

    মঙ্গলবার জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে এনওয়াই ড্রিমস প্রোডাকশনের সিইও ফাহিম ফিরোজ এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সরকারি-বেসরকারি উদ্যোগে দেশে বিদেশে নানান কর্মসূচি চলছে। তারই অংশ হিসেবে এই প্রথমবারের মতো টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ড অর্থ্যাৎ যেখানে ইংরেজি বর্ষবরণের বলড্রপ অনুষ্ঠিত হয়, সেখানে জাতির পিতার অনবদ্য জীবনকর্ম তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে।

    তিনি আরও জানান, ১৫ আগস্ট রাত ১২টা থেকে শুরু করে পরেরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘন্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেণ্ড করে পুরো বিলবোর্ডজুড়ে এই প্রদর্শনী চলবে। যার দৈর্ঘ্য হবে ৭২০ বারে মোট তিনঘন্টা। প্রদর্শনীতে প্রাধান্য পাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন। এ বিষয়ে বিলবোর্ড কর্তৃপক্ষের সঙ্গে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে কি ধরণের গ্রাফিক্সের প্রদর্শনী করা হবে তা জমা দিয়ে অনুমোদন নেয়া হয়েছে বলে জানান ফাহিম ফিরোজ।

    তিনি জানান, ১৫ আগস্ট জাতির পিতার শাহাদাৎবার্ষিকীর দিনটিতে বিশ্ববাসীর সামনে মহান এই নেতার সংগ্রামী জীবন ও কর্মকে তুলে ধরা হবে। তার আত্মত্যাগ, বীরত্বগাঁথা জানবে গোটা বিশ্ব। তিনি জানান, অফিসিয়াল হিসাব অনুযায়ী আগস্ট মাসে  প্রতিদিন গড়ে ৪ লাখেরও বেশি মানুষ এই টাইমস স্কয়ার যান। তাতে থাকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ। একই সঙ্গে আন্তর্জাতিক মিডিয়াও এই বিষয়টি তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি।  

    ফাহিম ফিরোজ ১৫ আগস্ট প্রবাসী বাংলাদেশিদেরকে স্বপরিবারে টাইমস স্কয়ারে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করেন। তিনি বলেন, "আসুন সবাই একসঙ্গে ঐতিহাসিক মুহূর্তটির সঙ্গী হই।"


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ