ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ১৩ হাজারে বিক্রি হলো এক ইলিশ

    ১৩ হাজারে বিক্রি হলো এক ইলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় দুই কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৩ হাজার টাকায়। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে ইদ্রিস নামের এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে।

    পরে দুপুরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে নিলামে ১২ হাজার ৩৯ টাকায় কিনে নেন বশির গাজী নামের এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি মাছটি পটুয়াখালীর এক ক্রেতার কাছে বিক্রি করেন।


    গাজী ফিশের ব্যবস্থাপনা পরিচালক বশির গাজী বলেন, এতো বড় ইলিশ মাছ এই বাজারে খুব কম দেখা মেলে। তাই আমি নিলামে মাছটি কিনে নিই। পরে ১৩ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।


    কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। এটিকে বছরে সরকারের দুইবার নিষেধাজ্ঞার সুফল বলতে পারি আমরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ