ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ১২ সাংবাদিক আহত

    পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ১২ সাংবাদিক আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে সাংবাদিকদের বহনকারী একটি বাস ও সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে ১২ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য আহত হয়েছেন। সোমবার বেলা ১১ টার দিকে পটুয়াখালী বাঁধঘাটের বল্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

    আহতরা হলেন, সুশান্ত ঘোষ, মনিরুল আলম স্বপন খন্দকার, সাঈদ পান্থ ও তার স্ত্রী লুনাসহ আরো অনেকে। মনিরুল আলম স্বপন খন্দকার জানান, কুয়াকাটায় গত ৯ ও ১০ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী সংগঠনের দ্বি-বার্ষিক সধারণ সভা শেষ করে গতকাল সকালে ইয়াসিন ও মা পরিবহনে বরিশালের উদ্দেশ্য ছেড়ে আসে। 

    পথিমধ্যে পটুয়াখালীর বল্লভপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী সিমেন্ট বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইড দিয়ে অতিক্রমকালে সংঘর্ষে বাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে দুই নারী সাংবাদিকসহ অন্তঃত ১২ জন আহত হন।  

    আহতরা জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে থেকে আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত উম্মে আরিফা ও সুশান্ত ঘোষকে এ্যাম্বুলেন্সে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়। এছাড়া, চ্যানেল আইয়ের বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ ও তার স্ত্রী লুনা এবং বাস চালক মোজাম্মেলকে পটুয়খালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

    বাসের অন্য সাংবাদিকরা জানান, চালক আগেই দুর্ঘটনার আশঙ্কায় বাসের গতি কমিয়ে দেয়।  এতে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ