ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশাল বিভাগের নির্বাচিত তালিকায় শিমুল সুলতানার ইনোভেশন  

    বরিশাল বিভাগের নির্বাচিত তালিকায় শিমুল সুলতানার ইনোভেশন  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অভিনবত্ব, আর মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে বরিশাল বিভাগের সেরা তিনটি ইনোভেশনের মধ্যে ঝালকাঠির শিক্ষক শিমুল সুলতানা হেপির ইনোভেশন স্থান পেয়েছে। গত ৯ সেপ্টেম্বর পটুয়াখালী পিটিআইতে বিভাগের বাছাইকৃত শিক্ষক, কর্মকর্তাদের মধ্যে প্রায় অর্ধশত ইনোভেশন উপস্থাপন করা হয়। 

    এর মধ্যে সেরা তিনে জায়গা করে নিয়েছে শিমুল সুলতানা হেপীর ইনোভেশন। এই ইনোভেশন থেকে বাছাই করে কেন্দ্রীয় পর্যায়ে সেরা বাছাইকৃত এবং নির্বাচিত আইডিয়া হিসেবে গ্রহন করা হবে। সেরা ইনোভেশন সারাদেশে মডেল হিসেবে প্রতিফলিত করা হবে। বাছাই পর্বে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) উত্তম কুমার দাশ, পরিচালক (অর্থ) মিজানুল হক, বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিনসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। 

    জানা যায়, প্রতিযোগিতায় ঝালকাঠির কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি দুইটি ইনোভেশন উপস্থাপন করেন। তাঁর ইনোভেশন দুটি ব্যাপক প্রশংসিত হয়। বিভাগের সেরা বাছাইয়ের মধ্যে তিনি তৃতীয় স্থান অর্জন করেন। পরে তাকে পুরস্কৃত করা হয়।

    শিমুল সুলতানা হেপি বলেন, তাঁর বিদ্যালয়ে অনেকগুলো ইনোভেশন চলমান রয়েছে। তিনি দুটি ইনোভেশন উপস্থাপন করলে। একটি ইনোভেশন সেরা তালিকায় স্থান পায়। এতে তিনি গর্বিত বলেও জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ