ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আবারো বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আরিফীন

     আবারো বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আরিফীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল রেঞ্জের আবারো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন ঝালকাঠির সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফীন ইসলাম।

    সোমবার দুপুরে অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। তাঁর এ সাফল্যে সন্তুষ্ট ঝালকাঠি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগের সকল সদস্যরা। ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়ার সময় ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল উপস্থিত ছিলেন।

    জানা যায়, এর আগে চলতি বছরের এপ্রিল মাসে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছিলেন তিনি। এছাড়াও সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে চারটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।

    এসআই আরিফীন বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করাই পুলিশের কাজ। আমার কাছে অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করে যাচ্ছি। এজন্য আমাকে পুরস্কৃত করা হয়েছে। আমি রেঞ্জ ডিআইজি স্যার, পুলিশ সুপার স্যার ও ওসি স্যারের প্রতি কৃতজ্ঞ। সকলের দোয়া ও সহযোগিতায় যেন দেশের জন্য আরও ভালো অবদান রাখতে পারি সেই চেষ্টা চলবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ