ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • রাজাপুরে দুই দিনের সফরে কেন্দ্রীয় আ'লীগ নেতা নাহিয়ান 

    রাজাপুরে দুই দিনের সফরে কেন্দ্রীয় আ'লীগ নেতা নাহিয়ান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও দি প্রিমিয়ার ব্যাংকের ডিরেক্টর, সংসদ সদস্য বজলুল হক হারুন এমপির ছেলে শাহ মোহাম্মদ নাহিয়ান হারুন দুই দিনের সফরে তার নিজ এলাকা রাজাপুরে এসেছেন।

    শনিবার বিকেল ৩ টায় রাজাপুরে পৌছানোর আগে গাবখান ব্রীজের উপর দলীয় দুই সহস্রাধিক নেতাকর্মী তাকে বরণ করে নেন। পরে নেতাকর্মীদের নিয়ে নাহিয়ান হারুন নিজ বাসভবন কানুদাসকাঠিতে আসেন এবং তার দাদা আলেমে দ্বীন বুলবুলে বাংলাদেশ সহ পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। 

    কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তব্যে, কেন্দ্রীয় উপ কমিটিতে তাকে সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

    তিনি বর্তমান সরকারের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাজাপুর -কাঁঠালিয়ার সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

    তার সফর সঙ্গী হিসেবে সাথে আছেন তারই দুই ফুফাতো ভাই ঢাকা উত্তরা থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাসিব গিয়াস ইবনে রুমি এবং উত্তরা থানা আওয়ামী লীগের সদস্য হাসান সাদী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ