ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা

     ঝালকাঠিতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

    জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল অভিযোগ করেন, মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। 

    র‌্যালিটি শহরের প্রধান সড়কে প্রবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধার কারণে র‌্যালিটি সামনে অগ্রসর হতে পারেনি। পরে দলীয় কার্যালয়ের ভেতরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক  অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান। 

    অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা। পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ