ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ব্যারিস্টার ফখরুলকে কারাগারে প্রেরণ

    ব্যারিস্টার ফখরুলকে কারাগারে প্রেরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় ফাঁস মামলার সাজাপ্রাপ্ত আসামি ব্যারিস্টার ফখরুল ইসলামসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চুরির একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়া অপর দুই আসামি হলেন মোহাম্মদ বশির ও ইসমাইল হোসেন।

    বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক লোকমান। অপরদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


    অবৈধ অনুপ্রবেশ, মারধর, চুরি ও চুরিতে সহায়তার অভিযোগে ৬ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলাটি করেন এস এম মহিবুল্লাহ মহিউদ্দিন।

    মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের অঙ্গ প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মেসির ৪৮ ভাগ শেয়ারের মালিক। সে হিসেবে দীর্ঘদিন ধরে গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে ফার্মেসি ব্যবসা করে আসছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী কিছু ব্যক্তি প্রতিষ্ঠানটি দখল করার চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৯ জুলাই ব্যারিস্টার ফখরুলের হুকুমে ফার্মেসির ক্যাশ থেকে ১১ লাখ ১৯ হাজার টাকা ও দুই কোটি টাকার ওষুধ নিয়ে যান আসামিরা।


    বাদী মামলায় আরও উল্লেখ করেন, ঘটনার সময় তিনি একটি মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান চেয়ারপার্সন অধ্যাপক আলতাফুন্নেসাকেও আসামি করা হয়।

    ব্যারিস্টার ফখরুল ইসলাম বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ