ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম
  • আফগানদের দুর্দান্ত লড়াই, সুপার ফোরে যেতে ১৩ ওভারে দরকার ১১২

     আফগানদের দুর্দান্ত লড়াই, সুপার ফোরে যেতে ১৩ ওভারে দরকার ১১২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অসাধ্য সাধনের পথে ছুটছে আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা করেছে ৮ উইকেটে ২৯১ রান। আফগানিস্তানের এই লক্ষ্য তাড়া করতে হবে ৩৭.১ ওভারে।

    তবে লড়াই এখনও বাঁচিয়ে রেখেছে আফগানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪.১ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৮০ রান। অর্থাৎ ১৩ ওভারে আর ১১২ করতে পারলেই লঙ্কানদের বিদায় করে সুপার ফোরে নাম লেখাবে আফগানরা।


    এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা আর দিমুথ করুনারত্নে শুরুটা ভালোই করেন। ৬২ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৬৩ রান।

    এরপর হঠাৎ ঝড় আফগান পেসার গুলবাদিন নাইবের। ৩৫ বলে ৩২ করা করুনারত্নেকে ফিরিয়ে জুটি ভাঙেন। ৪০ বলে ৪১ রানে ফেরেন নিশাঙ্কাও। এরপর সাদিরা সামারাবিক্রমাকে (৩) সাজঘরে ফিরিয়ে লঙ্কানদের বড় ধাক্কা দেন গুলবাদিন। ২৩ রানের ব্যবধানে ৩টি উইকেট হারায় লঙ্কানরা।

    ৮৬ রানে ৩ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে চারিথ আসালাঙ্কাকে নিয়ে চতুর্থ উইকেটে ১০২ রান যোগ করেন কুশল মেন্ডিস। এই জুটিতেই বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে লঙ্কানরা।

    আসালাঙ্কাকে (৩৬) ফিরতি ক্যাচ বানিয়ে জুটিটি ভাঙেন রশিদ খান। ধনঞ্জয়া ডি সিলভাকে (১৪) বোল্ড করেন মুজিব উর রহমান। কুশল মেন্ডিস মারকুটে ব্যাটিংয়ে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার।

    রানআউটে সেঞ্চুরির স্বপ্ন কাটা পড়ে মেন্ডিসের। ৮৪ বলে ৬ চার আর ৩ ছক্কায় উইকেটরক্ষক এই ব্যাটার আউট হন ৯২ করে। এরপর অধিনায়ক দাসুন শানাকাকে (৫) বোল্ড করেন রশিদ খান। ৬ রানে ৩ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে লঙ্কানরা।


    ২২৭ রানে ৭ উইকেট হারানো দলকে এরপর টেনে নিয়েছেন লোয়ার অর্ডারের দুনিথ ওয়াল্লালাগে আর মাহিশ থিকসানা। অষ্টম উইকেটে ৬৩ বলে ৬৪ যোগ করে দেন তারা। ইনিংসের শেষ বলে আউট হন থিকসানা (২৮)। ৩৩ রানে অপরাজিত থাকেন ওয়াল্লালাগে।

    আফগানিস্তানের গুলবাদিন নাইব ৬০ রানে নেন ৪টি উইকেট। ২টি উইকেট রশিদ খানের।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ