ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • মশা না কমলে ডেঙ্গু রোগী কমবে না: স্বাস্থ্যমন্ত্রী

    মশা না কমলে ডেঙ্গু রোগী কমবে না: স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবায় কোনো ঘাটতি নেই। মশা না কমলে ডেঙ্গু রোগীও কমবে না। ডেঙ্গু রোগী বাড়লে মৃত্যুও বাড়বে।  তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসা গাইডলাইনও তৈরি করা হয়েছে। ডেঙ্গুর ওপরে চিকিৎসক-নার্সদের ট্রেনিং দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজের পাশে ডা. মিলন অডিটোরিয়ামে ‘ডেঙ্গু ড্রপস’ অ্যাপের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।  

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দু-এক দিনের তুলনায় রোগীর সংখ্যা এখনও কমেনি, বরং ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়ছে। এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। এটি সত্যিই উদ্বেগজনক।

    তিনি বলেন, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে আনতে পারলে, ডেঙ্গুও আনতে পারবে। তবে মশা নির্মূল করতে হবে। মশা বাড়লে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এরইমধ্যে আমাদের স্বাস্থ্যসেবা ডেঙ্গু চিকিৎসায় অগ্রগতি লাভ করেছে।  

    মন্ত্রী বলেন, ডেঙ্গু ড্রপস অ্যাপের মাধ্যমে রোগীর প্যারামিটারসহ সব বিষয় নির্ণয় করে কতটুকু ফ্লুইড দিতে হবে, তা দ্রুত সময়ে জানা যাবে।

    তিনি বলেন, চিকিৎসক ও বুয়েটের শিক্ষার্থীরা অ্যাপটি তৈরি করেছেন। বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল প্রকৌশলীও এতে সহযোগিতা করেন। এই অ্যাপের মাধ্যমে রোগীর বয়স, উচ্চতা, লিঙ্গসহ সবকিছু নির্ণয় করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া যাবে।  

    উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ