ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে
  • মঠবাড়িয়ায় বিএনপি'র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী চার স্থানে পালিত

    মঠবাড়িয়ায় বিএনপি'র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী চার স্থানে পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলীয় কোন্দলের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পুলিশ পাহারায়  পৃথক ৪ জায়গায় পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলাল নেতৃত্বে শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বালুর মাঠে গিয়ে শেষ হয়। 

    এসময় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক আ ম ইউসুফউজ্জামান, সালাহউদ্দিন ফারুক, যুগ্ম আহবায়ক জসিম ফরাজী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান প্রমুখ। 

    অপরদিকে কে এম লতীফ সুপার মার্কেটে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর ছিদ্দিক বাদল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাজমুল আহসান কামাল মুন্সি, গোলাম মোস্তফা প্রমূখ। এছাড়াও কেএম লতীফ মার্কেটের দোতালায় পৌর বিএনপির আহবায়ক কেএম হুমায়ূন কবীরের সভাপতিত্বে পৃথক আরও একটি সমাবেশ ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামিম মৃধার সভাপতিত্বে আরও একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ