ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। 

    শোভাযাত্রায় জেলা বিএনপির আহ্বায়ক  অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ অসংখ্য নেতাকর্মী অংশ নেন। 

    শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে বিএনপির গণজোয়ার বইছে। একদফা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাধায়ক সরকারের অধীনে হতে হবে, নইলে আন্দোলন থামানো যাবে না বলেও হুশিয়ারি দেন বিএনপি নেতারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ