ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • পিরোজপুরে পুলিশী বাধা উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পিরোজপুরে পুলিশী বাধা উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশী বাধা উপেক্ষা করে পিরোজপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের হতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। 

    পরে কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুল। জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, এ্যাড. আবুল কালাম আকন, জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারসহ বিএনপির বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ। 

    পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন। এসময় বক্তারা বলেন, ১ দফা ১ দাবি এ সরকারের পদত্যাগ। এই দাবী আদায় না হলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা অনেক গুম, খুন, হত্যার মতো অত্যাচার বিগত দিনে সহ্য করেছি কিন্তু আর না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ