ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মহিপুরে এক জালেই ধরা ১৭০ মণ ইলিশ, সাড়ে ৫১ লাখ টাকায় বিক্রি

    মহিপুরে এক জালেই ধরা ১৭০ মণ ইলিশ, সাড়ে ৫১ লাখ টাকায় বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুরে একদল জেলের এক জালেই ১৭০ মন ইলিশ ধরা পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এসব মাছ মহিপুরের মিথুন এন্টারপ্রাইজ নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে।

    এ মৌসুমে সর্বোচ্চ পরিমাণ বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। তিনি বলেন, ‘এ বছর ওই জেলে সবচেয়ে বেশি পরিমাণ ইলিশ পেয়েছেন। আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্য জেলের জালেও বড় সাইজের বেশি পরিমাণ ইলিশ ধরা পড়বে।’

    ওই জেলেদের দলনেতার নাম আবুল খায়ের (৪৫)। তিনি বলেন, ‘মৌসুমের শুরুতে মাছ না পড়ায় অনেক হতাশার মধ্যে ছিলাম। এখন আশা করছি ইনশাআল্লাহ সমস্যা কাটিয়ে উঠতে পারব।’

    মিথুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিথুন মিয়া বলেন, ‘এক সপ্তাহ আগে লক্ষ্মীপুর থেকে ‘এফবি রিভার মেড’ নামের একটি ট্রলারে ১৭ জন জেলেসহ মাঝি আবুল খায়ের সাগরে যায়। গভীর সাগরে দিনে দুবার করে জাল ফেলার পর তাঁর জালে ১৭০ মন ইলিশ ধরা পরে। পরে গতকাল সন্ধ্যার দিকে তিনি এসব ইলিশ আমাদের আড়তে নিয়ে আসেন। মাছ আড়তে নামানোর পর পরই তিনি ফের জেলেদের নিয়ে গভীর সাগরে চলে যান।’

    তিনি আরও বলেন, ‘আমরা এসব মাছ ৪৮ হাজার টাকায় ১ মণ, ৪২ হাজার করে ৫৭ মণ, ৩৩ হাজার করে ৬৮ মণ, ২৭ হাজার করে ৯ মণ ও ১৫ হাজার করে ৩৫ মণ মাছ নিলামের মাধ্যমে বিক্রি করি। গত দুই বছরের মধ্যে আমার আড়তে এই জেলেই সবচেয়ে বেশি ইলিশ নিয়ে এসেছেন।’

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ