ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ডাবের আড়তে অভিযান, জরিমানা

    ডাবের আড়তে অভিযান, জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডাবের অস্বাভাবিক দাম বাড়ার কারণ অনুসন্ধান করতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  শুক্রবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়।

    এতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত রাজধানীর কারওয়ানবাজারের ডাবের পাইকারি আড়তে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাব কেনা-বেচার ক্যাশ মেমো না পাওয়ায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, আড়তে এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান। 

    এতে আরও জানানো হয়, মেসার্স নিউ কিসমত এন্টারপ্রাইজ ও এরশাদ এন্টারপ্রাইজকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের পর উপস্থিত ক্রেতাদের মধ্যে ছোট ডাব ৪৫ টাকা, মাঝারি ডাব ৬০ টাকা এবং বড় ডাব ৭০ টাকায় বিক্রি করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ