ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • পাথরঘাটায় জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার  

    পাথরঘাটায় জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়  নাশকতার পরিকল্পনার গোপন বৈঠকে অভিযান  জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

    বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে তাদের উপজেলার মাছের খাল এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। 

    বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম রাত ৮ টার দিকে মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেন।


    গ্রেফতারকৃতরা হলো, পাথরঘাটা পৌরসভার ইমান আলী সড়কের বাসিন্দা উপজেলা জামায়াত কর্মী মো. নাশির উদ্দিন সরদার। পাথরঘাটা উপজেলা জামায়েতের সেক্রেটারি শামীম মাস্টার। পাথরঘাটা পৌরসভার বাসিন্দা সাবেক পৌর সেক্রেটারী মাওলানা বজলুর রহমান।


    বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি বশিরুল আলম বলেন, মাছের খাল এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় বাকি নেতাকর্মীরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্ত করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ