ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নলছিটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    নলছিটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ হৃদয় হাওলাদার (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডবি)। বুধবার রাতে উপজেলার সরই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

    গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সরই এলাকায় মাদকের কারবার চলছিল। খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় হৃদয় হাওলাদারকে তল্লাশী করে ৪০ পিস ইয়াবা পেলে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। হৃদয় ডেবরা গ্রামের নাসির হাওলাদারের ছেলে।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, ডিবি পুলিশ অভিযান চালিয়ে হৃদয়কে ইয়াবাসহ গ্রেপ্তার করে। রাতেই তাকে নলছিটি থানায় সোপর্দ করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ