ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ
  • মঠবাড়িয়ায় জটিল রোগের চিকিৎসা নেয়ার সমাজসেবা অধিদপ্তরের বাছাই

     মঠবাড়িয়ায় জটিল রোগের চিকিৎসা নেয়ার সমাজসেবা অধিদপ্তরের বাছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ২’শ জটিল রোগীকে ৫০ হাজার করে চিকিৎসার্থে অর্থ সহায়তা দিচ্ছেন সরকার। ২’শ রোগীর অনুকূলে আবেদন করেছেন ৩ শতাধিক লোক। প্রকৃত রোগীদের যাচাই করতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে উন্মূক্ত যাচাই বোর্ডের আয়োজন করেন। 

    এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ডা. মো. রুস্তুম আলী ফরাজি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আইয়ূমের সভাপতিত্বে যাচাই কার্যক্রমে আরও উপস্তিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম, পিরোজপুর জেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা ইষতিয়ার হোসেন, মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল আলম,  প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    প্রধান অতিথি সাংসদ রুস্তুম আলী ফরাজি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমলে দেশে কোন খাদ্য ঘাটতি নেই। তিনি ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করছেন। দেশে মানুষকে তিনি বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। স্বাস্থ্যখাতে ভর্তুকি হিসেবে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনী, জন্মগত হৃদরোগ, থ্যালাসীমা ও স্টোক প্যারালাইসিস রোগীদের ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিচ্ছেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ