ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ট্রানজিট নিয়ে ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা

    ট্রানজিট নিয়ে ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদেশগামী বাংলাদেশিরা এখন থেকে ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।

    গতকাল বুধবার দুপুরে রাজধানীর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের দ্বি-পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এ কথা জানান।

    এসময় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে হজ করতে পারবেন। তবে শর্ত থাকে যে, শুধু সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন। ট্রানজিট ভিসার মেয়াদ হবে ৪ দিন।

    তিনি বলেন, যারা হজ করতে যাবেন অথবা ওমরাহ করতে যাবেন কিংবা বেড়াতে যাবেন- তারা যদি আরও লোক সঙ্গেও নিয়ে যান, যারা অন্য জায়গায় বেড়াতে যাবেন কিন্তু সৌদি আরবে ট্রানজিট হয়েছে, ওই ট্রানজিটে ওখানে থাকার ব্যবস্থা করতে উনারা রাজি হয়েছেন। তারা সেখানে ওমরাহ করে অন্য দেশে চলে যেতে পারবেন।

    তবে ট্রানজিটে গিয়ে ওমরাহ করার বিষয়ে আগে থেকে অনুমতি নিতে হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

    হজ-ওমরাহ সহজ করতে ঢাকায় নুসুক প্ল্যাটফর্ম চালু করছে সৌদি:

    অন অ্যারাইভাল ভিসা নাকি ভিসা নিয়ে যেতে হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেকট্রনিক ভিসা।  এসময় ধর্ম সচিব আ. হামিদ জমাদ্দার বলেন, সৌদি এয়ারপোর্টে বিনামূল্যে চারদিনের অন অ্যারাইভাল ট্রানজিট ভিসা দেওয়া হবে। এজন্য সৌদিয়া এয়ারলাইনন্সে সৌদি আরব যেতে হবে। এতোদিন ট্রানজিট ভিসায় ওমরাহ করা যেত না।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ