ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী
  • এক ট্রলার ইলিশ ১৬ লাখ টাকায় বিক্রি 

    এক ট্রলার ইলিশ ১৬ লাখ টাকায় বিক্রি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে এক ট্রলারে ৩৯ মণ ইলিশ ধরা পড়েছে। ইলিশগুলো নিলামে বিক্রি করা হয়েছে ১৬ লাখ টাকায়।গতকাল বুধবার সকালে এ মাছ নিয়ে বরগুনার পাথরঘাটায় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে আসে ট্রলারটি। ঘাটে নিলামের মাধ্যমে এসব ইলিশ বিক্রি করা হয়।

    এফবি আরএস-২ নামের ট্রলারটির মালিক মো. আনোয়ার হোসেন। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বন্দর এলাকার বাসিন্দা।
    ট্রলারের মালিক আনোয়ার হোসেন বলেন, ১১ জন জেলে নিয়ে আমার ট্রলারটি মাছ ধরতে সাগরে গিয়েছিল। এ সময় বিভিন্ন সাইজের ৩৯ মণ ইলিশ পাওয়া যায়। একসঙ্গে এত মাছ আমার ট্রলারে আর কোনোদিন ধরা পড়েনি। এর মাধ্যমে আমি ক্ষতি কাটিয়ে উঠতে পারবো। আর জেলেরাও লাভবান হবে।

    এফবি আরএস-২ ট্রলারটির মাঝি মো. মনির বলেন, পাথরঘাটা থেকে পাঁচদিন আগে সাগরে মাছ শিকার করতে যাই। পাথরঘাটা থেকে পূর্বদিকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করি। এ সময় আমাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। প্রতিটি ইলিশের ওজন ৮০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। মাছগুলো বড় তাই বেশি টাকায় বিক্রি করতে পেরেছি। আগামী দুই দিনের মধ্যে আবার সাগরে যাবো ইলিশ ধরতে।

    বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এর সুফল হিসেবে এখন সাগরে গিয়ে জেলেরা বেশি পরিমাণ মাছ পাচ্ছেন।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ