ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম ও সম্পাদক শহীদুল আলম 

     কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম ও সম্পাদক শহীদুল আলম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. মাসউদুল আলম সভাপতি (বাংলাভিশন ও মানবজমিন) এবং মো. শহীদুল আলমকে (যুগান্তর ও জিটিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় প্রেসক্লাবের সভাকক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন  নির্বাচন পরিচালক ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার।

    নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মো. ছরোয়ার সিকদার (নবঅভিযান), সহসভাপতি মো. খাইরুল আমিন ছগির (আজকের বার্তা), সহসাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ (দৈনিক সংবাদ), কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন (দৈনিক সংগ্রাম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাছুম বিল্লাহ (মোহনাটিভি), নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল (খোলাকাগজ) ও নির্বাহী সদস্য মো. জাহিদুল ইসলাম (বাংলাদেশের খবর)। 

    ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ঝালকাঠি প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ , ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য আল আমিন তালুকদার,  নির্বাহী সদস্য জহিরুল ইসলাম জলিল, সদস্য রহিম রেজা, দৈনিক গাউছিয়ার প্রকাশক অলোক সাহা, প্রেসক্লাব সদস্য মো. শফিউল ইসলাম সৈকত, আব্দুল মান্নান তাওহিদ, উজ্জল রহমান। 

    ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার কাঁঠালিয়া প্রেসক্লাব নির্বাচন পরিচালক হিসেবে গত ১৬ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করেন। নির্বাচনে ১১টি পদে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ৯ জন মনোনয়নপত্র জমা দেন। দুটি পদে মনোনয়নপত্র জমা পড়েনি। ৯টি পদে একক প্রার্থী থাকায় বুধবার চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন নয়জন প্রার্থীকে বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ