ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী
  • সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বরগুনায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

    সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বরগুনায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে  ফেসবুকে পোস্ট দেওয়ায় বরগুনায় ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। একইসঙ্গে তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে। 

    মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।

    বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা হলেন- বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী, এম.বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এইচ.এম আল মামুন ও‌ পাথরঘাটা উপজেলার কাকচিড়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল রাহাত।

    জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে। তবে বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

    ছাত্রলীগের বিভিন্ন সূত্রে জানা যায়, সাঈদীর মৃত্যুর সংবাদে ছাত্রলীগের এসব নেতা তাদের ফেসবুক প্রোফাইলে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ কেউ সাঈদীর ছবি ও আগের ভিডিও শেয়ার করেন। এরপরই এই নেতাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

    সদ্য বহিষ্কৃত বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী বলেন, দেলাওয়ার হোসেন সাঈদী যেদিন মারা গেলেন ওইদিন আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের টাইমলাইনে অনেকের মতো ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ এতোটুকুই শুধু লিখছি। আবার দুই ঘণ্টা পরে পোস্ট ডিলিট করে দিয়েছি। বহিষ্কৃত অন্য দুজনও সাঈদীকে নিয়ে পোস্ট করেছিল।

    এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ