ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঝালকাঠিতে হাসপাতাল কাম্পাউন্ডে নার্সকে ছুরিকাঘাত

    ঝালকাঠিতে হাসপাতাল কাম্পাউন্ডে নার্সকে ছুরিকাঘাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর হাসপাতাল কম্পাউন্ডে শাজমিন জাহান (৩৫) নামে এক নার্সকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুক ও পেটসহ শরীরের কয়েকটি স্থানে যখম হয়ে ওই নার্স এখন হাসপতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে জেলা সদর হাসপাতালের নার্স কোয়াটারের রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

    পুলিশ ও আহত নার্স জানান, ভোর সাড়ে ৫টার দিকে নার্স শাজমিন জাহান নিজের কোয়াটার থেকে বের হয়ে সদর হাসপতাল কম্পাউন্ডে হাটতে বের হন। এসময় মুখোশ পড়া একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। 

    পরে ছুরি দিয়ে নার্স শাজমিনকে এলোপাথারী কুপিয়ে আহত করে। এসময় শাজমিনের চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসাপালে ভর্তি করা হয়।

    ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসা মেহেদী হাসান জানিয়েছেন, আহত নার্স শাজমিনের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে ওই নার্স শঙ্কামুক্ত রয়েছেন বলেও জানান তিনি। এ ঘটনায় আহত নার্স সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। 

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ওই দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ