ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • মঠবাড়িয়ায় ইট বোঝাইি ট্রাকসহ ব্রীজ ভেঙ্গে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

    মঠবাড়িয়ায় ইট বোঝাইি ট্রাকসহ ব্রীজ ভেঙ্গে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মোল্লারহাট নামক স্থানে ৪ মাসের ব্যবধানে আবার ইট বোঝাই ট্রাকসহ বেইলী ব্রীজ বিধ্বস্ত হয়ে খালে পরেছে।  শুক্রবার  সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। 

    ফলে পাথরঘাটার সাথে ঢাকা, বরিশাল, খুলনাসহ বেশ কয়েকটি রুটের সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর থেকেই চালক ও হেলপার পালিয়ে যায়। 

    দীর্ঘ বছর ধরে এ ব্রিজটি মেরামত ওপর দিয়ে চলছিলো। চার মাস আগে গত বুধবার সকাল ১০ টার দিকে রড বোঝাই ট্রাকসহ বেইলী ব্রীজটি বিধ্বস্ত হয়ে খালে পরেছিলো। 

    জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে ইট বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া ট ১১-৩০২০) মঠবাড়িয়া পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের মঠবাড়িয়া থানা থেকে ১ কিলোমিটার দক্ষিণে মোল্লার হাট ওই বেইলী ব্রীজের ওপর উঠলেই দুর্বল সেতুটি ভেঙ্গে ডেবে যায়। 
    এতে সেতুর দুটি ভিম ও বেশ কয়েকটি প্লেট খালের পালিতে ঝুলে যায়। এ ঘটনার পর থেকে সেতুর দুই দিকে শত শত বিভিন্ন যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পরে হাজারো যাত্রী।

    স্থানীয় অটো চালক আমিনুল ইসলাম বলেন, ব্রিজটি বহু বছর ধরে ঝুকিঁপূর্ণ। সড়কে হালকা, ভারী সব ধরনের পরিবহণ চলবে। এখানে আমি ট্রাক চালকের দোশ দেখি না। 

    ব্রিজের নিচের এ্যাঙেল ও পাটাতন ভেঙে ট্রাকের পিছনের চারটি চাকাই খালের পানি ছুই-ছুই মিশে গেছে। তিনি ধরনা করছেন আগামী দুই দিনেও ব্রিজটি সংস্কার কার সম্ভব হবে না। 

    এছাড়া আগামী রোববার এইচ এস সি বা সমমানের পরীক্ষা শুরু হবে। ব্রিজটি সংস্কার করা না হলে সকলের ভোগান্তি হবে। আঞ্চলিক মহাসড়কে এ রকম ঝুকিঁপূর্ণ ব্রিজ থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

    পাথরঘাটা থেকে থেকে আসা বনফুল পরিবহনের সুপার ভাইজার শাহিন মিয়া বলেন, ব্রিজের গোড়াই সরকারি নির্দেশনা রয়েছে ৫ টনের বেশী ওজনের যান বহন ব্রিজে ওঠা নিষেধ। 

    অথচ প্রায় ১০ টন ইট বোঝাই ট্রাকটি ব্রিজে ওঠার কারনে ব্রিজটি ভেঙে গেল। শতশত গাড়ী দু’পাশে আটকে গেল। মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনার পর থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

    পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, রড বোঝাই ট্রাকটি দ্রুত অপসারণ করে ব্রিজটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা সচল করার জোর চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ওখানে অচিরেই আধুনিক মানের ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ