ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

    ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে এক দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো, উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ হোসেন সামি (৫) ও একই ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকার আবুল বাশারের ছেলে রেদওয়ান (২)। শুক্রবার সকালে ও দুপুরে পৃথক এ দুইটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, এ দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে খেলার সময় বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়।
    পরে তাদের স্বজনরা অনেকক্ষণ তাদের না দেখে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুদের বাড়ির বসতঘর সংলগ্ন পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন স্বজনরা। 

    উদ্ধারের পর শিশুদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের পৃথক দুইটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

    কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ