ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ
  • পিরোজপুরে নারীকে হত্যা করে স্বর্ণালংকার লুট

    পিরোজপুরে নারীকে হত্যা করে স্বর্ণালংকার লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলা থেকে হাসি রানী ঘড়ামী (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে পিরোজপুর শহরের উত্তর শিকারপুর ডাকুয়া বাড়ী এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    পরিবারের দাবি, চুরি করতে এসে দুর্বৃত্তরা তাকে হত্যার করার পর স্বর্ণালংকার লুটে নিয়েছে। নিহত হাসি রানী ঘড়ামী পিরোজপুর শহরের উত্তর শিকারপুর ডাকুয়া বাড়ী এলাকার সত্যেন্দ্র নাথ ঘরামীর স্ত্রী।

    নিহতের স্বামী সত্যেন্দ্র নাথ ঘড়ামী জানান, তার স্ত্রী হাসি রানী ঘড়ামী ঘটনার দিন ঘরে একা ছিল। তাদের বাড়ির কাজের মহিলা নমীতা রানী ডাকুয়া রাতে ঘরে এসে দেখতে পায় তাদের ঘরের প্রধান দরজা খোলা। এ সময় তিনি তার স্ত্রীকে ডাকাডাকি করলেও কোনো সারা শব্দ না পেয়ে ঘরের ভিতের খুঁজতে গিয়ে বাথরুমে হাসি রানীকে পড়ে থাকতে দেখেন। 

    পরে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তার গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিল না। চুরি করতে এসে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার গলার স্বর্ণের চেইন ও কানের দুল লুটে নিয়ে চলে যায় বলে অভিযোগ করেন সত্যেন্দ্র নাথ।

    অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ