ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
  • আমতলীতে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০

    আমতলীতে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইসমাইল হোসেন (৫০) নামে এক ব‍্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

    আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল ও বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) ভোরের দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ইসলাম নারায়ণগঞ্জ বন্দর থানার সল্পের চর গ্রামের শামসুদ্দিন বেপারীর ছেলে। আহত সবার বাড়ি নারায়ণগঞ্জের সল্পের চর গ্রামের বাসিন্দা।  

    আহতদের সূত্রে জানা গেছে, ঢাকার নারায়ণগঞ্জে বন্দর থেকে পরিবার-পরিজন নিয়ে পিকনিক করতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে কুয়াকাটা রওনা দেয়। তাদের বহনকারীর সেন্টমার্ট বাসটি আমতলীর ঘটখালী এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ৪৫ জন যাত্রীর ২০ জন গুরুতর আহত হন। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২০ জন হাসপাতালে এসেছিলেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী হাসপাতালে রেফার করা হয়েছে।  

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তাপু বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। আর দুর্ঘটনায় যারা গুরুতর আহত ছিলেন, তাদের পটুয়াখালী ও বরিশাল হাসপাতালে পাঠানোর হয়েছে। এর মধ্যে বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জেনেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ