ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • আমতলীতে যুবলীগ নেতার দখল থেকে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন 

    আমতলীতে যুবলীগ নেতার দখল থেকে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে ইউপি সদস্য যুবলীগ নেতা ফারুক সর্দারের দখল থেকে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার তরুন যুবকরা। 

    শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় আমড়াগাছিয়া বাজার এলাকায় বিক্ষোভ করেন তারা। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

    মানববন্ধনেও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন- স্থানীয় রহিম মোল্লা, রাজ্জাক বেপারী,নাঈম, লিমন,জাকির ও জসিম প্রমুখ। শিক্ষার্থী নাঈম বলেন- খেলার মাঠটি আমাদের প্রাণের স্পন্দন। মাঠটি রক্ষায় প্রধানমন্ত্রীর সু দৃষ্টি কামনা করছি।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, আমড়াগাছিয়া বাজার এলাকায় খেলার মাঠটি শত বছরের পুরোনোই খেলার মাঠটি অবস্থিত। সেখানে এলাকার শিশু-কিশোর, শিক্ষার্থীসহ তরুণরা খেলাধুলা করেন। স¤প্রতি এই মাঠটির একটি অংশ কুকুয়া ইউপির ৬ নম্বর সমযা ওর্য়াড সদস্য ও কুকুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফারুক সর্দার দখল করে বালুর ব্যবসা করেন। 

    যার কারনে খেলার মাঠটি ছোট হয়ে গেছে এবং খেলার মাঠ দিয়ে বালুর ট্রাক আসা যাওয়া করায় মাঠটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। একারনে এলাকার শিশু কিশোর তরুন যুবকদের খেলাধুলায় ব্যাপক সমস্যা হচ্ছে। 

    এলাকার বাসিন্দারা জানান, মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের পাশাপাশি স্থানীয় জসিম সরদার বাদী হয়ে   ইউপি সদস্য যুবলীগ নেতা ফারুক সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার লিখিত অভিযোগ দিয়েছেন।

    আমড়াগাছিয়া গ্রামের রাজ্জাক বেপারী বলেন, উপজেলার গুলিশাখালী, চাওড়া,কুকুয়া তিন ইউনিয়নের মধ্যে খানের  মানুষের একটিমাত্র খেলাধুলার মাঠ এটি। 

    তিনি আরো বলেন, খেলার মাঠের পাশ দিয়া কুকুয়া ইউপির সাথে গুলিশাখালী ইউপির সংযোগ সড়ক। এসড়কটি ফারুক সর্দারের বালুর ট্রাকের কারনে সরকারের কোটি টাকার সড়কটি মাটির সাথে মিশে গেছে, বর্তমানে সড়কটি দিয়ে মানুষের যাতায়াত করতে ভিষন সমস্যা হচ্ছে। এখন বর্ষাকাল এ সড়কদিয়ে সাধারন মানুষ চলাচল করতে পারছেনা।  

    এবিষয় ইউপি সদস্য ফারুক সর্দার বলেন, আমি  বন্দোবস্ত  গ্রহিতা মফিজুল্লাহর কাছ থেকে ক্রয় করে বালুর ব্যবসা করছি। এ প্রসঙ্গে কুকুয়া ইউনিয়ন  ভুমি উপসহকারী কর্মকর্তা আবু জাফর বলেন,কয়েকবার মফিজুল্লাহর ট্রেস পর্যালোচনা করে দেখেছি  মফিজুল্লাহর বন্দোবস্তকৃত জমি খেলার মাঠে নয় তা অন্যত্র।  

    আমতলী উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল জাহের বলেন,অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শন করে  ফারুক সর্দারকে খেলার মাঠে বালুর ব্যবসা বন্ধ ও  মাঠ থেকে বালু সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । এর পরও খেলার মাঠে থেকে বালু না সরালে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ