ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক
  • সবার অজান্তে ঘর থেকে বের হলো শিশু, পুকুরে মিলল মরদেহ

    সবার অজান্তে ঘর থেকে বের হলো শিশু, পুকুরে মিলল মরদেহ
    আব্দুর রহমান (ফাইল ছবি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান উপজেলায় পুকুরে ডুবে আব্দুর রহমান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মতিন মাস্টার মোড় এলাকার মোহাম্মদ আজাদের ছেলে। বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শিশু আব্দুর রহমানের বাবা শিশুটিকে ঘরে রেখে বাড়ির সামনে টিউবওয়েলে পানি আনতে যান। এসময় শিশুটির মা কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে শিশুটি তার বাবার পেছনে পেছনে ঘর থেকে বের হয়ে বাড়ির পেছনের পুকুরে চলে যায়। 

    পরে তার বাবা এসে ছেলেকে ঘরে না পেয়ে পুকুরে গিয়ে তাকে ভাসতে দেখেন। সেখান থেকে শিশুটিকে দ্রুত উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যরঞ্জন খাসকেল জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনাটি কেউ থানায় জানায়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ