ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ
  • মঠবাড়িয়ায় বঙ্গমাতার জন্ম বার্ষির্কী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

     মঠবাড়িয়ায় বঙ্গমাতার জন্ম বার্ষির্কী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যদায় পালন করেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন। 

    দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে তাঁর স্মৃতিচারণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়‚মের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, ওসি অপারেশন আব্দুল হালিম, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নূর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন আকন, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বেপারীসহ বিভিন্ন সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষাথীবৃন্দরা। 

    পরে উপজেলার বিভিন্ন এলাকার ১০ জন অস্বচ্ছল নারীর মাঝে ১০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ