ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • আমতলী ও তালতলীর আরো ২৩২টি পরিবার ঘর পাচ্ছেন 

    আমতলী ও তালতলীর আরো ২৩২টি পরিবার ঘর পাচ্ছেন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় ভূমিসহ ২৩২টি ঘর হস্তান্তর করা হবে।

    বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরগুলো হস্তান্তর করবেন বলে দু’উপজেলা প্রশাসন সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এরমধ্যে আমতলী উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও নতুন ঘর দেওয়া হবে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানান, চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে অত্র উপজেলায় ৭৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার ২ শতক করে জমি ও ১টি করে ২ রুম বিশিষ্ট সেমিপাকা ঘর পাবেন। 

    এর মধ্যে পৌরসভায় ২৪টি, গুলিশাখালী ইউনিয়নে ১১টি, চাওড়া ইউনিয়নে ১৯টি, আমতলী সদর ইউনিয়নে ১৬টি ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ৫টি। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে বাদ পড়েছে উপজেলার কুকুয়া, আঠারগাছিয়া ও হলদিয়া ইউনিয়ন। 

    আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন বলেন,(বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে নির্মিত ৭৫টি সেমিপাকা নতুন ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন।

    অপরদিকে তালতলী উপজেলার ৭টি ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ২ শতক জমিসহ ১৫৭টি ২ রুম বিশিষ্ট সেমিপাকা নতুন ঘর নির্মাণ করা হয়েছে। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপের ওই সবকটি ঘর অত্র উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টারচর ও নলবুনিয়া গ্রামে নির্মিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা জানান।

    বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিবুর রহমান। সংবাদ সম্মেলনে আমতলী ও তালতলীর সিনিয়র সাংবাদকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


     


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ