ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • ভাণ্ডারিয়ায় ১০৫ পরিবার ঘর পাবেন বুধবার

    ভাণ্ডারিয়ায় ১০৫ পরিবার ঘর পাবেন বুধবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডাারিয়ায় বুধবার ১০৫টি ভূমিহীন গৃহহীন পরিবার বিনা মূল্যে ঘর পেতে যাচ্ছেন। এ বিষয়ে মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন আরাফাত রানা এক সংবাদ সম্মেলন করেছেন। 

    সংবাদ সম্মেলনে তিনি জানান, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। 

    তারই ধারাবাহিকতায় বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলায় ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। 

    তার মধ্যে ভাণ্ডারিয়া উপজেলার ৩নম্বরতেলিখালী ইউনিয়নের জাপানী ব্যারাকে ১০০টি এবং ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের জাপানী ব্যারাকে ২০টিসহ মোট নির্মিত ১২০টি ঘরের মধ্যে ১০৫ টি উপকারভোগী পরিবারের নিকট বিনা মূল্যে ২শতাংশ জমিসহ ২লাখ ৮৪ হাজার ৫০০শত টাকা নির্মাণ ব্যয়ে ২কক্ষ বিশিষ্ট একটি টিনসেড সেমিপাকা ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হবে। 

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আওলাদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রুহুল আমিনসহ  স্থানীয় সাংবাদিকগন।

    উল্লেখ্য; ভাণ্ডারিয়া পৌরসভাসহ উপজেলার বাকি ছয়টি ইউনিয়নে ‘ক শ্রেণি’ অর্থাৎ একেবারেই ভূমিহীন- গৃহহীন ৮০১টি পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পের শুরু থেকে ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ পর্যায়ে বুধবারের ১০৫টি পরিবারসহ মোট ৭শ৯৬টি পরিবারকে ঘর দেয়া হবে। বাকি ১৫টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ