ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ঝালকাঠিতে টানা বর্ষণে বিভিন্ন সড়কে হাঁটু পানি

    ঝালকাঠিতে টানা বর্ষণে বিভিন্ন সড়কে হাঁটু পানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে টানা বর্ষণে শহরের বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি জমেছে। এতে অফিস আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসত ঘরে পানি ঢুকেছে। ফলে চরম ভোগান্তিতে পরেছে শহরবাসী।

     সোমবার সকাল থেকে ভারি বর্ষণ চলছে। এতে জেলা প্রশাসকের বাসভবন, জেলা শিক্ষাঅফিস, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, সদর উপজেলা পরিষদসহ শহরের প্রায় সকল সড়কে হাঁটু পানি জমে যায়। 

    ব্যবসাপ্রতিষ্ঠনে ঢোকা পানি বিভিন্ন পাত্র দিয়ে সরানো চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এতে ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘরের মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। একদিকে সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের পানি, অন্যদিকে টানা বৃষ্টির পানিতে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। এতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের মাত্রা বেরেছে বহুগুণ। 

    এদিকে ঝালকাঠির প্রধান দুইটি নদী সুগন্ধা ও বিষখালীর পানি বেড়েছে। অস্বাভাবিক জোয়ারে সুগন্ধা ও বিষখালী নদীর পানির স্রোতে আর ঢেউয়ের আঘাতে ভেঙে পরছে কাঁচা পাকা রাস্তাঘাট। টানা বৃষ্টিতে বাড়ি ঘর ও রাস্তাঘাটের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ