ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • আমতলীতে পিকআপ-মাহিন্দ্রার সংঘর্ষে যুবক নিহত

    আমতলীতে পিকআপ-মাহিন্দ্রার সংঘর্ষে যুবক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি মালবাহী পিকআপ ও যাত্রবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নুরুজ্জামান নামের এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাতজন।

    আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই মহাসড়কের উর্শিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

    এর মধ্যে গুরুতর আহত নুরুজ্জামান হাসপাতালে মারা যান। নুরুজ্জামান উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের শিক্ষক জয়নুল আবেদীনের ছেলে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তানভির শাহরিয়ার বলেন, গুরুতর আহত নুরুজ্জামান চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মারা যান।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপচালক লিটন ও পিকআপটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ