ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

সাহান আরা বেগম এর মৃত্যুবার্ষিকীতে আইনজীবী সমিতির দোয়া-মোনাজাত

সাহান আরা বেগম এর মৃত্যুবার্ষিকীতে আইনজীবী সমিতির দোয়া-মোনাজাত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পার্বত্য শান্তিচ‍ুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সহধর্মিণী ও বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর প্রথম মৃত্যু বার্ষিকীতে মঙ্গলবার (১৫ জুন) দুপুরে বরিশাল জেলা জজকোর্টে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা আইনজীবী সমিতি ‍এই দোয়া মোন‍াজাতের ‍আয়োজন করে।

 
দোয়া ও মোনাজাতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গীর, জেলা জজকোর্টের সভাপতি অ্যাড. সৈয়দ গোলাম মাসুদ বাবলু, সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ