ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • চার দিন পর ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

    চার দিন পর ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা ৪ দিন পর ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে দেশের ২১ জেলার সঙ্গে আবারও যুক্ত হলো ভোলা।

    শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে ইলিশা ফেরি ঘাটের দুইটির মধ্যে একটি ঘাট  সচল করে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। এরপর সেটি দিয়ে ফেরিতে যানবাহন লোড-আনলোড চলে। পরে লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি।

    এর আগে বিআইডব্লিউটিএর দুইটি টাগবেট এনে ঘাট সংস্কার কাজ শুরু করা হয়। পরে লো ওয়াটার ঘাট সচল করা হয় কিন্তু এখনও হাই ওয়াটার ঘাটের সংস্কার কাজ চলছে।

    ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিসির ব্যবস্থাপনা পরিচালক পারভেজ খান। তিনি বলেন, বিকেল ৪টার দিকে কদম নামের একটি ফেরি ভোলা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

    গত ১ আগস্ট সকালের দিকে নিম্নচাপের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ভোলার ইলিশা ফেরিঘাটের দুই পল্টুন ছিড়ে যায়। এরপর থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি সার্ভিস। এদিকে ঘাটে এখনও পারাপারের অপেক্ষায় আছে শতাধিক যানবাহন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ