ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বিষখালির পানি বেড়ে কাঁঠালিয়ার সাত গ্রাম প্লাবিত

    বিষখালির পানি বেড়ে কাঁঠালিয়ার সাত গ্রাম প্লাবিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির বিষখালী নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে কাঁঠালিয়া উপজেলার সাতটি গ্রাম প্লাবিত হয়ে মারাত্মক দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। তলিয়ে গেছে বাড়িঘরসহ রাস্তাঘাট, ভেসে গেছে জলাশয়ের মাছ ও ডুবে গেছে ফসলের ক্ষেত।

    বৃহস্পতিবার দুপুরে বিষখালি নদীর জোয়ারের পানি উপজেলার শৌলজালিয়া ও আমুয়া ইউনিয়নের সাতটি গ্রামে ঢুকে পড়ে। পানি ঢোকায় ওই গ্রামগুলোর অধিকাংশ বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ফসলের ক্ষেত ও পুকুর তলিয়ে গেছে। এসব এলাকা দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।


    ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- কচুয়া, ফেরিঘাট, পূর্ব কচুয়া, শৌলজালিয়া, আমুয়া বন্দর ও চরের সিকদার পাড়া।

    শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়।

    ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কেএম নিলয় পাশা বলেন, নদীভাঙন রোধে ৮৫৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই প্রকল্প গৃহীত হলে নদীভাঙনে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ