ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা ১০ নম্বর জার্সি ফিরে পেলে নেইমার ছোঁবেন পেলেকে নদীতে ভিটেমাটি হারিয়ে জিওব্যাগের ওপর হাবিব দম্পতির বসবাস  যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর আকস্মিক বরিশাল নৌ-বন্দরে প্রতিমন্ত্রী রাজিব, অতঃপর পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি বরিশালে হামে আরো দুই শিশুর মৃত্যু
  • হাওড়ে বেড়াতে গিয়ে বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ গ্রেফতার ৩৪

    হাওড়ে বেড়াতে গিয়ে বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ গ্রেফতার ৩৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার বিকাল ৪টায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোমবার বিকালে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। 

    পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা হাওড়ে বেড়ানোর নাম করে এখানে গোপন বৈঠক ও সরকারবিরোধী ষড়যন্ত্র করতে এসেছেন। জননিরাপত্তা বিঘ্নিত ও মানুষের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্য ছিল তাদের। তারা ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত বলেও পুলিশ জানিয়েছে। 

     

    স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকা ঘাট থেকে রোববার সকাল ৭টায় একটি নৌকায় করে বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ জন শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে আসেন। ঘোরার পর দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে নতুনবাজারের সামনে নৌকাটি আসলে পুলিশের দুটি স্পিডবোট সেটি থামিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

    গ্রেফতার শিক্ষার্থীদের ২৪ জনই বুয়েটের। অন্যরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের। গ্রেফতার শিক্ষার্থীরা হলেন- বুয়েটের শিক্ষার্থী আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, মো. সাইখ, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, মো. সাদ আদনান, মো. শামীম আল রাজি, মো. আবদুলাহ আল মুকিত, মো. জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, মো. ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত, এটিএম আবরার মুহতাদী, মো. ফয়সাল হাবিব, আনোয়ারুল্লাহ সিদ্দিকী, আলী আম্মার মৌয়াজ, মো. রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আবদুর রাফি ও মাঈন উদ্দিন। 

    অন্যরা হলেন- আবদুল বারি, মো. বাকীবিল্লাহ, মাহাদি হাসান, টিএম তানভির হোসেন, আশ্রাফ আলী, মো. মাহমুদ হাসান, মো. এহসানুল হকন, রাইয়ান আহম্মেদ, তানিমুল ইসলাম ও মো. আবদুল্লাহ মিয়া।

    তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফেতখার হোসেন জানান, গ্রেফতার শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্রশিবিবেরর গঠনতন্ত্র, সরকারবিরোধী প্রচারণাপত্র এবং তাদের সঙ্গে থাকা ডিভাইস থেকে বিভিন্ন তথ্য পাওয়া গেছে।  

    সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, গ্রেফতার শিক্ষার্থীদের বিরুদ্ধে তাহিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। থানার এসআই রাশেদুল কবির বাদী হয়ে মামলাটি করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ