ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • লালমোহনে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    লালমোহনে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশব্যাপী বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যা ষড়যন্ত্র, ভাংচুর ও নৈরাজ্যর প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    রোববার সকালে লালমোহন উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামাত বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। তারা পূর্বের ন্যায় আগুন সন্ত্রাস, ভাংচুর ও নৈরাজ্য শুরু করেছে। গতকালকে তারা ঢাকাতে বাসে আগুন দিয়েছে। তাদের এ সস্ত্রাসী কার্যক্রম যদি বন্ধ না করে তাহলে তাদের এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে লালমোহন-তজুমদ্দিন ও দেশবাসীকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে।  

    এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সমাবেশ শেষে লালমোহন থানার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ