ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাউফলে পৌর মেয়রের সঙ্গে নবনির্বাচিত প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়

    বাউফলে পৌর মেয়রের সঙ্গে নবনির্বাচিত প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে নবনির্বাচিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জিয়াউল হক ওরফে জুয়েলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৫ টায় বাউফল পৌর ভবনের নাসির আহমেদ সভাকক্ষে দাশপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন লিপি'র সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

    মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মো. জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি কামরুজ্জামান খান ওরফে ফিরোজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সিকদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

    বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ২৬ হাজার শিক্ষকের জাতীয়করণ সম্পন্ন করেছে। শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষকরাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথচলার সাথী। এই সরকার ক্ষমতায় থাকলে শিক্ষকদের বেতন একজন বিসিএস ক্যাডারের থেকে বেশি করা হবে বলে দাবী করেন বক্তারা। 

    উল্লেখ্য, গত ২২ জুলাই বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ