ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • দেশী অস্ত্রসহ ইউপি চেয়ারম্যানের দেহরক্ষী আটক

    দেশী অস্ত্রসহ ইউপি চেয়ারম্যানের দেহরক্ষী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপুল পরিমাণ দেশী অস্ত্রসস্ত্রসহ পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউপি চেয়ারম্যানের দেহরক্ষী আনিসুর রহমান তালুকদারকে আটক (৪৮) করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে আটক করা হয়। 

    এ সময় তার কাছে একটি পিস্তল, একটি পাইপগান, ৫ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশী অস্ত্র জব্দ করা হয়।

    আটককৃত আনিসুর রহমান এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও স্থানীয় কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পুকুর দেহরক্ষী হিসেবে পরিচিতি।  তার বাবার নাম মোজাম্মেল তালুকদর। 

    পুলিশ জানায়, বাউফল সার্কেলের সিনিয়র সহকারী উপ- পরিদর্শক (এএসপি) শাহেদ আহমেদ চৌধুরী ও বাউফল থানা পুলিশের ওসি (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসের একটি টিনশেড ঘর থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। কলেজের এই ঘরটি ইউপি চেয়ারম্যান তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেন বলে জানা গেছে। 

    তবে ইউপির চেয়ারম্যান সালেহ উদ্দিন আটককৃত আনিছুর রহমান তার লোক নয় বলে দাবি করেন।

    বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিফুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।


     

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ