ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • জিপিএ ৫-এ বরিশালে এগিয়ে আছে মেয়েরা

     জিপিএ ৫-এ বরিশালে  এগিয়ে আছে মেয়েরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। যা গত বছর ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। তবে পাসের হার বাড়লেও এ বছর  কমেছে জিপিএ ৫ এর সংখ্যা।

    অন্যদিকে এবার বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ শিক্ষার্থী। এর মধ্যে ৩ হাজার ৬৫৪ মেয়ে জিপিএ-৫ নিয়ে ছেলেদের থেকে এগিয়ে আছে।গত বছর যা ছিল ৯ হাজার ৭৬৮ জন। তবে এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।

    শুক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

    তিনি জানান, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে ৯১ হাজার ৯৮৯ জন শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৯০ হাজার ১৮৬ জন। যার মধ্যে ৪৩ হাজার ১৬০ জন ছাত্র ও ছাত্রী ৪৭ হাজার ৩৬ জন। এর মধ্যে পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন। আর বহিষ্কার হয়েছে ৪৫ জন।

    বোর্ডের ছয় জেলায় এ বছর ১৪৭৭টি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা হয়। এরমধ্যে ২৩১টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯০ টি। এ ছাড়া বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৬২ জন শিক্ষার্থী। মানবিক বিভাগে পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬২৪ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯২ দশমিক ১৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২২৫ জন।

    অন্যদিকে এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ০৪ শতাংশ নিয়ে সবার ওপরে আছে ভোলা। এর পর ৯১ দশমিক ০১ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ঝালকাঠি জেলা। ৯০ দশমিক ৮৩ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে আছে বরিশাল জেলা। ৮৯ দশমিক ৩১ শতাংশ নিয়ে চতুর্থ অবস্থানে আছে পিরোজপুর জেলা। আর ৮৯ দশমিক ১৮ শতাংশ নিয়ে পঞ্চম স্থানে বরগুনা জেলা। ৮৩ দশমিক ০৫ শতাংশ নিয়ে সবচেয়ে পিছিয়ে পটুয়াখালী জেলা।


    এএস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ